গ্রহণযোগ্য ব্যবহার নীতি
১. সাধারণ নিয়ম
আপনি আপনার অ্যাকাউন্ট এবং সেখান থেকে হওয়া সব কার্যক্রমের জন্য দায়ী, তা আপনার নিজের, আপনার গ্রাহকের বা অন্য কারও কাজ হোক না কেন। বাংলাদেশের প্রচলিত আইন এবং আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ ও নৈতিক কাজেই কেবল সেবা ব্যবহার করা যাবে।
২. নিষিদ্ধ কনটেন্ট
আমাদের সার্ভারে নিচের কনটেন্ট হোস্ট, প্রচার বা লিংক করা কঠোরভাবে নিষিদ্ধ:
- শিশু যৌন নির্যাতন সংক্রান্ত কনটেন্ট: শূন্য সহনশীলতা। পেলে সাথে সাথে অ্যাকাউন্ট বন্ধ করে যথাযথ কর্তৃপক্ষকে জানানো হবে।
- পর্নোগ্রাফি ও অশ্লীল যৌন কনটেন্ট;
- অনলাইন জুয়া, বেটিং ও ক্যাসিনো, যেখানে তা বেআইনি;
- প্রতারণা, ফিশিং, স্ক্যাম, পঞ্জি স্কিম, ভুয়া অনলাইন শপ বা বিনিয়োগ প্রতারণা, ভুয়া পরিচয়ে ব্যাংক বা প্রতিষ্ঠান সেজে তথ্য চুরি;
- কপিরাইট বা ট্রেডমার্ক লঙ্ঘনকারী কনটেন্ট: পাইরেটেড সফটওয়্যার, ক্র্যাক, নালড থিম/প্লাগইন, অবৈধ মুভি বা টিভি স্ট্রিমিং, টরেন্ট ট্র্যাকার ও অনুমতিহীন IPTV;
- ঘৃণা ছড়ানো, সহিংসতা বা সন্ত্রাসে উসকানি, হয়রানি, হুমকি বা মানহানিকর কনটেন্ট;
- অবৈধ মাদক, অস্ত্র বা নিষিদ্ধ পণ্যের বিক্রি ও প্রচার;
- অন্যের ব্যক্তিগত তথ্য অনুমতি ছাড়া প্রকাশ (ডক্সিং)।
৩. নিষিদ্ধ প্রযুক্তিগত কার্যক্রম
- ম্যালওয়্যার, ভাইরাস, র্যানসমওয়্যার, ব্যাকডোর, ফিশিং কিট বা এক্সপ্লয়েট হোস্ট ও ছড়ানো;
- DDoS হামলা, পোর্ট স্ক্যানিং, ব্রুট-ফোর্স, প্যাকেট ফ্লাডিং ও অন্য সিস্টেমে অননুমোদিত অ্যাক্সেসের চেষ্টা;
- প্রক্সি, VPN, ওপেন রিলে, ওপেন ডিএনএস রিজলভার বা IRC বট চালানো;
- ক্রিপ্টোকারেন্সি মাইনিং ও অন্য যেকোনো বিরামহীন উচ্চ-প্রসেসিং কাজ (শেয়ার্ড ও রিসেলার সার্ভারে);
- সার্ভার ব্যবহার করে অন্য ওয়েবসাইটে স্বয়ংক্রিয় ট্রাফিক বা ক্লিক জেনারেট করা;
- সার্ভারের নিরাপত্তা বা সীমা এড়ানোর চেষ্টা।
৪. ইমেইল ও স্প্যাম
- অনুমতি (opt-in) ছাড়া বাল্ক বা প্রচারমূলক ইমেইল পাঠানো (স্প্যাম) নিষিদ্ধ। মেইলিং লিস্টে আনসাবস্ক্রাইবের ব্যবস্থা থাকতে হবে।
- ভুয়া হেডার, ভুয়া প্রেরকের নাম বা ঠিকানা ব্যবহার করা যাবে না।
- শেয়ার্ড সার্ভারে ঘণ্টায় ও দিনে পাঠানো ইমেইলের সীমা প্রযোজ্য। বড় আকারের নিউজলেটার বা মার্কেটিংয়ের জন্য বিশেষায়িত ইমেইল সেবা ব্যবহার করুন।
- আপনার ডোমেইনে SPF ও DKIM সঠিকভাবে সেট রাখা আপনার দায়িত্ব। স্প্যামের কারণে আমাদের আইপি ব্ল্যাকলিস্টে পড়লে অ্যাকাউন্ট সাসপেন্ড করা হতে পারে।
৫. রিসোর্স ব্যবহার
- CPU, RAM, I/O, সক্রিয় প্রসেস, ইনোড ও স্টোরেজ ন্যায্যভাবে ব্যবহার করতে হবে। এক অ্যাকাউন্ট যেন অন্য গ্রাহকদের সেবা ধীর বা বন্ধ করে না দেয়।
- হোস্টিংকে ব্যাকআপ সংরক্ষণাগার, ফাইল শেয়ারিং, বড় মিডিয়া ডাউনলোড বা ভিডিও স্ট্রিমিং সার্ভার হিসেবে ব্যবহার করা যাবে না। ওয়েবসাইটের জন্যই স্টোরেজ ব্যবহার করুন।
- অতিরিক্ত ব্যবহার হলে আমরা আগে সতর্ক করে ব্যবহার কমাতে বা বড় প্ল্যানে যেতে বলব। জরুরি অবস্থায় সার্ভারের স্থিতিশীলতার জন্য আগে জানানো ছাড়াই রিসোর্স সীমিত বা অ্যাকাউন্ট সাসপেন্ড করা হতে পারে।
৬. ওয়েবসাইট নিরাপত্তার দায়িত্ব
আপনার ওয়েবসাইটের স্ক্রিপ্ট, CMS, থিম ও প্লাগইন হালনাগাদ রাখা আপনার দায়িত্ব। দুর্বল বা পুরনো সফটওয়্যারের কারণে হ্যাক হয়ে গেলে এবং তা থেকে স্প্যাম, ফিশিং বা সার্ভারে সমস্যা তৈরি হলে অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে। ম্যালওয়্যার পরিষ্কার করার সহায়তা আমরা সীমিত পরিসরে বা নির্ধারিত ফিতে দিতে পারি।
৭. রিসেলার ও উপ-গ্রাহক
আপনি রিসেলার হলে আপনার গ্রাহকদের কার্যক্রমের জন্য আপনিই দায়ী। তাদের এই নীতি মানাতে হবে এবং আমাদের কাছে আসা অভিযোগের সমাধান আপনাকেই করতে হবে।
৮. অভিযোগ ও কপিরাইট নোটিশ
আমাদের নেটওয়ার্ক থেকে কোনো অপব্যবহার বা কপিরাইট লঙ্ঘন হচ্ছে বলে মনে করলে সাপোর্ট টিকেট বা ইমেইলে আমাদের জানান। কপিরাইটের অভিযোগে নিচের তথ্য দিলে আমরা দ্রুত পদক্ষেপ নিতে পারব:
- কপিরাইটকৃত কাজের বিবরণ এবং আপনি যে অধিকারের মালিক বা প্রতিনিধি তার প্রমাণ;
- যে কনটেন্ট লঙ্ঘন করছে বলে মনে করেন তার সঠিক লিংক বা অবস্থান;
- আপনার নাম, ইমেইল ও যোগাযোগের তথ্য;
- অভিযোগ সত্য এবং আপনি অধিকারধারী বা তাঁর অনুমোদিত প্রতিনিধি, এই মর্মে ঘোষণা।
নোটিশ পেলে আমরা সংশ্লিষ্ট গ্রাহককে জানাব এবং যাচাইয়ের পর কনটেন্ট সরানো বা অ্যাক্সেস বন্ধ করতে পারি। গ্রাহক নিজের অধিকার প্রমাণ করে জবাব দিতে পারবেন। বারবার লঙ্ঘনকারীর অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করা হবে।
৯. লঙ্ঘনে আমাদের পদক্ষেপ
এই নীতি লঙ্ঘন হলে আমরা পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে যেকোনো বা সবগুলো পদক্ষেপ নিতে পারি: সতর্কতা দেওয়া, আপত্তিকর কনটেন্ট সরানো, রিসোর্স সীমিত করা, সেবা সাসপেন্ড বা টার্মিনেট করা এবং প্রয়োজনে আইন প্রয়োগকারী সংস্থাকে জানানো। গুরুতর লঙ্ঘনে আগে না জানিয়েই ব্যবস্থা নেওয়া হতে পারে এবং সেক্ষেত্রে রিফান্ড নীতি অনুযায়ী কোনো অর্থ ফেরত দেওয়া হবে না।
১০. নীতি পরিবর্তন
নতুন হুমকি বা আইনি পরিবর্তনের কারণে আমরা এই নীতি হালনাগাদ করতে পারি। পরিবর্তিত নীতি এই পেজে প্রকাশের পর কার্যকর হবে।
যোগাযোগ
এই নীতিমালা নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন। সবচেয়ে দ্রুত সমাধানের জন্য ক্লায়েন্ট এরিয়া থেকে সাপোর্ট টিকেট খুলুন।
- সাপোর্ট টিকেট: anihostbd.com
- ইমেইল: info@anihostbd.com
- ফোন: 09649955111
- হোয়াটসঅ্যাপ: 8801989008444
- টেলিগ্রাম: @otaku_junior







